জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস যাবত ভালোভাবেই দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান থানায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে।

পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন এবিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, ‘আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব বিস্তারিত।’

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন। আমরা তাঁর সুরতহাল করার জন্য অপেক্ষা করছি। ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে লাশ সুরতহাল করবে।’

গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড...
রংপুরে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক সেবনে বাধা দেওয়া এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ...
কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রলারডুবিতে নিখোঁজের পরদিন নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জং এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগে এক নারী ও পুরুষকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।    সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৫ ও তিব্বতে ৩ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন...
চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।...
৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটা থেকে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে তোলা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি...
লোডিং...

এলাকার খবর