প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

ঢাকের বোল, শঙ্খধ্বনি আর ভক্তদের অশ্রুতে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। উৎসবের সমাপ্তিতে ভক্তদের প্রার্থনায় উঠে এসেছে সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। পূজার আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত বিদেশি অতিথিরাও। 

এভাবেই অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান উমা সাহা। বিদায় বেলায় দেবীর কাছে তার প্রার্থনা, ধর্ম-বর্ণ নির্বিশেষে অটুট থাকুক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক বাংলাদেশ।

গুলশান বনানী সার্বজনীন পূজা কমিটির আহ্বায়ক উমা সাহা বলেন, ‘আজ থেকে আমাদের বুকটা হালকা হয়ে যাবে। মায়ের কাছে একটাই প্রার্থনা– যেন দেশবাসী, আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব সবাইকে নিয়ে আগামী বছর এভাবেই যেন মায়ের পূজা করতে পারি।’ 

বিজয়া দশমীতে ঢাকের বোল, শঙ্খধ্বনি আর ভক্তদের প্রার্থনায় মুখর ছিল বনানী পূজামণ্ডপ। আনন্দ-উৎসবের সেই আবহ পেরিয়ে মর্ত্য ছেড়ে কৈলাশে রওয়ানা হলেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিদায়বেলায় ভক্তদের কণ্ঠে তাই নানা প্রত্যাশা। 

এক শিশু পূজার্থী বলছিল, ‘যাতে সবাই ভালো থাকে। যাতে সবাই সুস্থ থাকে। যাতে পরেরবার এভাবে পূজা করা যায়।’ 

পূজার আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত বিদেশি অতিথিরাও।

সিঁথির সিদুর দীর্ঘস্থায়ী হোক, সমৃদ্ধ হোক সংসার, কল্যানময়ী হোক রাষ্ট্র, এমন প্রত্যাশা সনাতনীদের। 

পাঁচদিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীতে বিসর্জনের আগে দেবীর চরণে সিঁদুর দিয়ে বরণ করেন সধবা সনাতন নারীরা। স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নারীরা একে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের শঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক...
লোডিং...

এলাকার খবর