নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও লেনদেন আইনগতভাবে অনুমোদিত নয়। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সতর্কবার্তাও রয়েছে এ বিষয়ে। তবে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার থেমে নেই। বরং ২০২৫ সালের বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্সে ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম।

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও লেনদেন আইনগতভাবে অনুমোদিত নয়। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সতর্কবার্তাও রয়েছে এ বিষয়ে। তবে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার থেমে নেই। বরং ২০২৫ সালের বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্সে ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম।

আন্তর্জাতিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনালাইসিসের প্রকাশিত ‘২০২৫ গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স’ অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়াতেও উল্লেখযোগ্য। তালিকায় বাংলাদেশের ওপরে রয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্বে ক্রিপ্টো লেনদেনে শীর্ষে রয়েছে ভারত, এরপর যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভিয়েতনাম, ব্রাজিল ও নাইজেরিয়া।

নিষেধাজ্ঞা থাকলেও কেন বাড়ছে ব্যবহার?
চেইনালাইসিসের সূচক কোনো দেশের ক্রিপ্টোকারেন্সি বৈধ কি না, সেটি বিবেচনা করে না। বরং বিভিন্ন ধরনের ক্রিপ্টো সেবায় মানুষের ব্যবহার ও লেনদেনের মাত্রা বিশ্লেষণ করে দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়। ২০২৫ সালের সূচকে খুচরা ব্যবহারকারী, কেন্দ্রীয়ভাবে পরিচালিত ক্রিপ্টো সেবা, ডিফাই এবং বড় প্রতিষ্ঠানের লেনদেনসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে অনলাইনভিত্তিক কাজ, আন্তর্জাতিক লেনদেন এবং ডিজিটাল সম্পদের প্রতি তরুণদের আগ্রহ ক্রিপ্টো ব্যবহারের অন্যতম কারণ হিসেবে আলোচনায় এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার বা P2P লেনদেনের সুযোগ থাকায় অনেক ব্যবহারকারী প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে ক্রিপ্টোতে প্রবেশ করছেন।

পিয়ার-টু-পিয়ার বা P2P লেনদেনের ওপর নির্ভরতা
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকারীদের একটি অংশ সরাসরি ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করতে পারেন না। ফলে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জের  পিয়ার-টু-পিয়ার  বা P2P ব্যবস্থার মাধ্যমে লেনদেন করার প্রবণতা দেখা যায়।

এ ধরনের ব্যবস্থায় একজন ব্যবহারকারী স্থানীয় মুদ্রায় অর্থ পরিশোধ করে অন্য ব্যবহারকারীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি কেনা যেতে পারে। পরে সেই ক্রিপ্টোকারেন্সি অন্য ওয়ালেটে পাঠানো বা আবার বিক্রি করার সুযোগ থাকে।

তবে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রতারণা, অর্থপাচার, পরিচয় গোপন করে অর্থ স্থানান্তর এবং বিদেশে অর্থ পাচারের মতো ঝুঁকিও রয়েছে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইনগত অবস্থান স্পষ্টভাবে অনুমোদনমূলক নয় বলে ব্যবহারকারীদের জন্য এ ধরনের লেনদেনে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়।

বাংলাদেশ ব্যাংকের অবস্থান
বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে বিটকয়েন, ইথেরিয়ামসহ ভার্চ্যুয়াল মুদ্রার বিষয়ে সতর্ক করে আসছে। এসব মুদ্রা কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ইস্যু করে না এবং বাংলাদেশে এগুলো বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত নয়।

কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগের মধ্যে রয়েছে অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের বাইরে অর্থ স্থানান্তর এবং ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির ঝুঁকি। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির দামের ব্যাপক ওঠানামাও বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

তরুণদের মধ্যে বাড়ছে আগ্রহ
বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের একটি বড় অংশ তরুণ। বাংলাদেশেও প্রযুক্তি ও অনলাইনভিত্তিক কাজের সঙ্গে যুক্ত তরুণদের মধ্যে ডিজিটাল সম্পদ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষ করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং সীমান্তপারের অর্থ লেনদেনের ক্ষেত্রে ক্রিপ্টো ও স্টেবলকয়েন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তবে এসব ব্যবহারের ক্ষেত্রে আইনগত অবস্থান ও আর্থিক ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক ব্যবহারকারী প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় থাকেন।

২০২৪ থেকে ২০২৫-এ বড় পরিবর্তন
২০২৪ সালের চেইনালাইসিস গ্লোবাল ক্রিপ্টো এডপশন ইনডেক্স-এ বাংলাদেশ ৩৫তম অবস্থানে ছিল। এক বছরের ব্যবধানে ২০২৫ সালের সূচকে দেশটি উঠে আসে ১৩তম অবস্থানে। অর্থাৎ বৈশ্বিক ক্রিপ্টো ব্যবহারের সূচকে বাংলাদেশের অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই র‌্যাংকিংকে বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি ‘বৈধ’ হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। সূচকটি মূলত বাস্তবে মানুষ কতটা ক্রিপ্টো ব্যবহার করছে এবং বিভিন্ন ক্রিপ্টো সেবায় কতটা কার্যক্রম হচ্ছে, তা পরিমাপ করে।

নতুন সূচকে বাংলাদেশের অবস্থান বদলেছে
এদিকে ২০২৬ সালের ‘চেইনালাইসিস জিওগ্রাফি অব ক্রিপ্টো‘ প্রতিবেদনে নতুন পদ্ধতিতে দেশগুলোর ক্রিপ্টো অর্থনীতি মূল্যায়ন করা হয়েছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৫৬তম। ফলে ১৩তম অবস্থানটি ২০২৫ সালের গ্লোবাল ক্রিপ্টো এডপশন ইনডেক্স-এর তথ্য বর্তমান ২০২৬ সালের র‌্যাংকিং নয়।

সব মিলিয়ে, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানুষের ব্যবহার ও আগ্রহ যে রয়েছে, ২০২৫ সালের চেইনালাইসিসের ১৩তম অবস্থান তারই একটি আন্তর্জাতিক সূচক। একই সঙ্গে ২০২৬ সালের নতুন সূচকে অবস্থান পরিবর্তন দেখায়, ক্রিপ্টো ব্যবহারের চিত্র দ্রুত পরিবর্তনশীল এবং বিভিন্ন সূচকের পদ্ধতি অনুযায়ী ফলও ভিন্ন হতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
ঢাকের বোল, শঙ্খধ্বনি আর ভক্তদের অশ্রুতে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। উৎসবের সমাপ্তিতে ভক্তদের প্রার্থনায় উঠে এসেছে সম্প্রীতি,...
ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের শঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক...
লোডিং...

এলাকার খবর