মানিকগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, পদ্মায় মিলল আরেকজনের লাশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইউসুফ ব্যাপারী (৫৭) নামে এক ব্যক্তিকে পিটিয়েহত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে নিখোঁজের তিনদিন পর জেলার হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে আব্দুল বারেক (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ফরিদপুর কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে। ইউসুপ ব্যাপারীকে পিটিয়ে হত্যা করা হয় গতকাল শুক্রবার রাতে।

জানা যায়, গতকাল রাতে দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাকে কেন্দ্র করে ইউসুফকে হত্যা করা হয়। তিনি উপজেলার চকমিরপুর মান্দারতা এলাকার পিয়ার আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও ভাতিজা আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ ব্যাপারীর ছেলে সিরাজ ব্যাপারীর সঙ্গে এলমেছ মিয়ার ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এলমেছ মিয়া ক্ষিপ্ত হয়ে স্থানীয় লিটন ও দিদারসহ প্রায় ১০ ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ইউসুফ ব্যাপারীর বাড়িতে গিয়ে ইউসুফ ব্যাপারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ইউসুফ ব্যাপারী তাঁর ছেলে সিরাজ ব্যাপারী,  স্ত্রী ও ভাতিজা গুরুতর আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে এলমেছ ও তাঁর লোকজন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ইউসুফ ব্যাপারীর মৃত্যু হয়।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধীন। অভিযুক্তরা পলাতক রয়েছে।’

অপরদিকে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় সাবেক ইউপি সদস্য আব্দুল বারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকায় পদ্মা নদীতে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা হরিরামপুর থানায় খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুল বারেক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড এলাকার বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। 
স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, ‘আব্দুল বারেক একজন ব্যবসায়ী ছিলেন। তিনি স্থানীয় বাজারে ওএমএস ডিলারের মাধ্যমে ব্যবসা করতেন। শখের বশে মাঝেমধ্যে পদ্মা নদীতে মাছ ধরতেন। মাছ ধরতে গিয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।’

ফরিদপুর কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বলেন, ‘নিহত বারেকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর