অফিসে যাওয়ার পথে বাসচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা হয়। 

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জিয়ারুল কুষ্টিয়ার মিরপুর উপজেলা জীবননগর গ্রামের মো. শমসের আলীর ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের সহকর্মী আতাউর রহমান বলেন, ‘আজ সকালের দিকে রূপগঞ্জের বরফা রুপসি থেকে মোটরসাইকেলে করে সোনারগাঁও শাখার ব্র্যাক ব্যাংক অফিসে আসছিলেন আমাদের সহকর্মী জিয়ারুল ইসলাম। পথিমধ্যে সোনারগাঁও মেঘনা টোল প্লাজার সামনে পেছন থেকে দ্রুতগামী ‘তিশা প্লাস’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, জিয়ারুল আর বেঁচে নেই।’

তিনি আরও জানান, চলতি মাসের ১ তারিখে রূপগঞ্জ রুপসি শাখা থেকে সোনারগাঁয়ে শাখায় তার বদলি হয়। এই ঘটনায় তিশা প্লাস পরিবহনটি (যার নম্বর-ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৪০) জব্দ করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর