গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ৪টা ২৪ মিনিটে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩৪ মিনিটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট কাজ করছে।


