গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা ভাংচুর  

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বড়ইতলী এলাকার বটতলায় মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে প্রতিমা ভাংচুর করে মন্দিরের ভেতরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানান, কালিয়াকৈরে বড়ইতলী এলাকায় বটতলাতে বিকেলে পূজা শেষে মন্দিরে তালা মেরে চলে যায় কর্তৃপক্ষ। গত রাতে দুর্বৃত্তরা গেট টপকে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। 

মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সকালে মন্দিরে যান তিনি। এরপর স্থানীয় প্রশাসন ও পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ। ওসি রিয়াদ মাহমুদ জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
নেত্রকোণার গারো পাহাড়ি অঞ্চল কলমাকান্দায় বেড়াতে গিয়ে সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের পর্যটনকেন্দ্র চন্দ্রডিঙ্গা...
টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয়েছে জগৎপুরার অন্তত ৩টি বাড়িতে। শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অবস্থান করতে দেখা যায়...
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয়...
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর