শাহবাগে শেখ মুজিব মেডিকেলের নামফলক ভাঙচুর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ এএম

রাজধানীর শাহবাগে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামফলক ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চেয়ে মিন্টো রোডে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা।

প্রত্যক্ষর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহবাগের শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর নাম পরিবর্তনের দাবি জানাতে থাকেন তারা। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় নামফলক।

আন্দোলনকারীদের একজন বলেন, ফ্যাসিবাদের নামকরণে অনেকগুলো প্রতিষ্ঠান চলমান রয়েছে। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

এ ছাড়া রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে ছাত্র-জনতা বাংলামোটর থেকে মিন্টো রোডের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পড়েন পুলিশের বাধার মুখে। এক পর্যায়ে রাজপথেই বসে পড়েন তারা।

হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলির অভিযোগ আনেন তারা। গণঅভুত্থানের ৬ মাস পরও এ ঘটনা কীভাবে ঘটে তোলা হয় সে প্রশ্নও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, যদি আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকে তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কী। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখানে এসে বলতে হবে। অভিযান চালানো হবে।

পরে রাত ২টার দিকে সেখানে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বিক্ষুব্ধদের দেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তিনি বলেন, দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ সামনে এনে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকায় ক্ষোভ জানায় ছাত্র-জনতা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
রাজশাহীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুটি ছাড়া বাকিগুলোতে নেই তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা। অপরিশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নগরীর ড্রেনে। এতে পরিবেশ দূষণের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর