রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চমেক হাসপাতাল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

প্রতিদিন শয্যাসংখ্যার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। নেই পর্যাপ্ত শয্যা, চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম। পরিচালক জানান, হাসপাতালের সক্ষমতা বাড়াতে আরও দেড় হাজার শয্যা যোগ করার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

উপচেপড়া রোগীর ভিড় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে এভাবেই বারান্দা ও করিডোরেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। প্রায় ৭ দশক আগে যাত্রা শুরু করা হাসপাতাটিতে এখন শয্যা সংখ্যা ২২০০। কিন্তু চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও তিন পার্বত্য জেলার প্রায় তিন কোটি মানুষের ভরসা এই হাসপাতালেই।

হাসপাতালে সংকট রয়েছে অক্সিজেন, ট্রলি ও হুইলচেয়ারেরও। ৬০টি আইসিইউ শয্যার জন্য মৃত্যুঝুঁকি নিয়ে অপেক্ষায় থাকতে হয় সংকটাপন্ন রোগীদের। 

চমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মুহিত উল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম জেলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে প্রয়োজনের তুলনায় হাসপাতালের শয্যা অনেক কম। ফলে রোগীরা প্রায়ই বঞ্চিত হন মৌলিক স্বাস্থ্যসেবা থেকে।’ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, ‘বাড়তি রোগীর চাপ সামাল দিতে আপাতত কোনো তড়িৎ সমাধান নেই কর্তৃপক্ষের কাছে। তবে হাসপাতালের সক্ষমতা বাড়াতে আরও দেড় হাজার শয্যা যোগ করার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।’
 
হৃদরোগ, মেডিসিন, সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগেই রোগীর চাপ সবচেয়ে বেশি। বাড়তি শয্যা ও জনবল কবে মিলবে, এখন সেই অপেক্ষায় রোগী ও স্বজনরা।

সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে চালু হলো নতুন কমিউটার ট্রেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য...
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে...
বিরোধী দল অপ্রয়োজনীয় বিরোধিতা করে ফ্যাসিবাদকে টেনে নিয়ে আসছে যা তাদের জন্যই ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ মঙ্গলবার বিকেলে জুলাই...
একটা যুগের অবসান! আইপিএলে আর কখনো ক্রিকেটার হিসেবে মাঠে দেখা যাবে না মাহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল থেকে অবসর নেওয়ার মাধ্যমে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ রোগী।
লোডিং...

এলাকার খবর