মানিকগঞ্জে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আমজাদ হোসেন (৩৮) নামের এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগরে খেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

হরিরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বাল্লা ইউনিয়ন সীমানার পাশে ডাঙার পারে আমজাদ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার জানায়, গতকাল আমজাদ হোসেন ও তাঁর পরিবারের লোকজন এলাকার একটি মেলায় ঘুড়তে যান। মেলা থেকে আমজাদকে কে বা কারা ফোনে ডেকে নিয়ে যায়। এরপর আমজাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তাঁর মরদেহ পাওয়া গেল।  

আমজাদের চাচাতো ভাই জাকির হোসেন বলেন, ‘গতকাল রাত ১০টার পর একসাথে ভাদিয়াখোলা বাজারে আড্ডা দিচ্ছিলাম। এরপর আমার কাছ থেকে বাড়ি যাওয়ার কথা বলে চলে যায়। আজ সকালে শুনি সরফদিনগরে খেতে তাঁর মরদেহ পড়ে আছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রাজনৈতিক হত্যাকাণ্ড না ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর