মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আফরোজা খান রিতার উপস্থিতিতে সিংগাইর উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ভাষা শহীদ রফিক মঞ্চে একুশে আলোচনা সভায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় একাধিক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ রফিক মঞ্চে ৫ দিনব্যাপী একুশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। এ সময় নিজের অস্তিত্ব জানান দিতে সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য ইকবাল হোসেন শামীম ১৫টি ছোট বড় গাড়িতে করে দলীয় নেতা-কর্মী নিয়ে অনুষ্ঠানে হাজির হন। অনুষ্ঠানে ইকবাল হোসেন শামীমকে উপস্থিত হতে দেখে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। 

এরপর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষ হতে না হতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর অনুসারীদের সঙ্গে ইকবাল হোসেন শামিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একপক্ষ আরেক পক্ষের ওপর দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় শামীম আহত হন। দুই পক্ষের মারামারি ফেরাতে গিয়ে আফরোজা খান রিতার সফরসঙ্গী হয়ে যাওয়া বেশ কয়েকজন দলীয় সিনিয়র নেতারা আহত হন। এদের মধ্যে ইকবাল হোসেন শামীমকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুই পক্ষের মারামারিতে ৪-৫টি গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে দলীয় শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি আধাঘণ্টা পর শান্ত হয়।
 
সিংগাইরে বিএনপির আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া এ বিষয়ে ইকবাল হোসেন শামীম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘বিএনপির রাজনীতিতে গ্রুপিং লবিং নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা গ্রুপের রাজনীতি করায় মাহাবুবুর রহমান মিঠু আমাকে সহ্য করতে পারে না, তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন। আজ আমি আমার নেতা-কর্মী নিয়ে রিতা আপার অনুষ্ঠানে গেছি এটা সহ্য করতে না পেরে মিঠুর নেতৃত্বে তার লোকজন আমার এবং আমার নেতা-কর্মীদের ওপর হামলা করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে ইকবাল হোসেন শামিমের অভিযোগ অস্বীকার করে দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘শামীমের হামলার ঘটনায় আমি সম্পৃক্ত নই। শামীম বিভিন্ন সময় পতিত আওয়ামী লীগ সরকারের লোকজনের সাথে আঁতাত ও চলাফেরা করেছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপির দলীয় কিছু লোক তার ওপর হামলা করেছে।’

এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার বলেন, ‘কোনো মারামারির ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলা কিছু লোক উপস্থিত হলে দলীয় নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।’

এদিকে দুই পক্ষের মারামারির সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের মারামারি ঠেকাতে তাদের কোনো ভূমিকা ছিল না। এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর