শরীয়তপুরে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:২০ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা বেগম (৫৫) বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী। মুক্তার এক ছেলে বিদেশে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগমকে ঘরে একা রেখে তারাবির নামাজ আদায় করতে যান তাঁর স্বামী মান্নান গাজী। নামাজ আদায় করে ঘরে ফিরে দেখেন মুক্তার নিথর মরদেহ রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসেন। ঘটনার বিষয়ে তদন্ত করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ)।

বাড়িজঙ্গল গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে মাইকিং করা হচ্ছিল। তখন মাইকের আওয়াজ শুনে ঘটনাস্থলে আসি। এসে দেখি মুক্তার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় খাটের ওপর পড়ে আছে।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ওই নারীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঘটেছে। পুলিশ মরদেহের সুরতহালের কাজ করছে। আর ঘটনার বিষয়ে তদন্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর