ক্যাপিটাল সিরাজের আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:২০ পিএম

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ শপিং মলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ১৮ তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণে আনে ফায়ার সার্ভিস।। এ সময় ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় আরও ৮ ইউনিট। আগুন লাগার পর আতঙ্কে ছাদে অবস্থান নেন অনেকেই। এ সময় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, জীবিত উদ্ধারদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু আছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ভবনের বাসিন্দারা নিরাপদে বের হতে পেরেছে আর এখনো যারা ভেতরে আছে তারা নিরাপদে আছে বলে জানায় স্বজনেরা।

গত বছরে ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ভয়াবহ ওই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

ক্যাপিটাল সিরাজ মার্কেটটির অবস্থান গ্রিন কোজি কটেজের উল্টোপাশে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর