শ্রমিকদের দাবি আদায়ে কিছু সময় লাগবে: শিল্প পুলিশ 

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:০৬ পিএম

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের কাছে দুই দিন সময় চেয়েছেন শিল্প পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক। মঙ্গলবার রাত আটটার দিকে কাকরাইলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দেখা করেন তিনি। 

তবে পাওয়া আদায়ে সুনির্দিষ্ট দিনক্ষণ না দেওয়া পর্যন্ত অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমিকরা। 

ডিআইজি আবুল কালাম সিদ্দিক বলেন, ‘সরকার শ্রমিকদের দাবির সাথে একমত। তবে দাবি পূরণে কিছুটা সময় লাগবে। মালিকদের থেকে সকল পাওনা রাষ্ট্র শ্রমিকদের বুঝিয়ে দেবে। আপনাদের দুই দিন অপেক্ষার অনুরোধ করছি। 

এ সময় কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন বলেন, ‘মালিকপক্ষের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ নিচ্ছে সরকার।’

এর আগে, দুপুর তিনটার পর বকেয়া বেতন পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে রাজধানীর হেয়ার রোড এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন শ্রমিকরা। পরে কাকরাইল মসজিদের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। 

শ্রমিকরা জানিয়েছেন, তাদের কারও ৩ আবার কারও ছয় মাসের বেতনসহ বকেয়া রয়েছে ঈদ বোনাস। 

১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের ৫টি, পিএলজেড অ্যাপারেলসের নয়টিসহ প্রায় ১৫টি প্রতিষ্ঠানের শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, বেতন পরিশোধ না করে বিদেশ চলে গেছে মালিক পক্ষ। তাই বেতন আদায়ে সরকারের হস্তক্ষেপ চান তারা।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু...
রাজধানীর হাজারীবাগের কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর