ঢাকা উত্তর সিটির ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে হামলা–ভাঙচুর! 

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

ময়লা পরিষ্কার করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন ঢাকা উত্তরের পরিচ্ছন্নতা কর্মীরা। মহল্লায় অস্ত্রের মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা, ভাঙচুর করা হচ্ছে ময়লার গাড়ি। অভিযোগ পাওয়া গেছে, ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে কয়েকটি গ্রুপ। এ পরিস্থিতিতে অন্তত পাঁচটি ওয়ার্ডে চারদিন ধরে বর্জ্য অপসারণ প্রায় বন্ধ। ফলে বাসা-বাড়ি ও সড়কে জমছে ময়লার স্তূপ। 

২৬ আগস্ট, রাত তিনটা। ২১ নম্বর ওয়র্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএসে কয়েকজন অস্ত্রধারীর হামলা। ফুটেজে দেখা যায়, ময়লার ট্রাকের ড্রাইভারকে নামিয়ে পিটাচ্ছে সন্ত্রাসীরা। 

অভিযোগ পাওয়া গেছে, ২৩ থেকে ২৯ আগস্ট, ঢাকা উত্তরের ২১, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হত্যার হুমকিও দেয় সন্ত্রাসীরা।  

এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘৪/৫ জনকে আসতে দেখে আমরা বস্তির ভেতর ঢুকে যেতে চাচ্ছিলাম। ওরা দৌঁড়িয়ে নিয়ে আমাকে ধরেছে। ওরা আমাকে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে দিয়ে আঘাত করেছে আর পিস্তলের বাট দিয়ে মাথায় দু–তিনটা বাড়ি দিয়েছে। আমার কানের কাছে ফেঁটে গেছে।’  

আরেক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘তারা বলে, আপনাদের বলে গেলাম কালকে থেকে কাজে নামবেন না। আমি জিজ্ঞেস করলাম কেন ভাইয়া? তখন বলে যে, এটা বড় ভাইয়ের নির্দেশ।’ 

ময়লার ঠিকাদারের দাবি, এ হামলার নেপথ্যে রয়েছে ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ। এসটিএসের কাজ দখলে নিতে ৫০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়।

গুলশান লেকপাড় এসটিএসের সাব-কন্ট্রাক্টর রাকিব ঢালি বলেন, ‘কিছু সন্ত্রাসী দল ৪/৫ দিন ধরে অতর্কিতে হামলা চালাচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীদের ব্যক্তিগত নম্বরে কল দিয়ে বলছে, তোরা কাজ করবি না। তারা মূলত এই কাজটা দখলে নিতে চাচ্ছে। ৫০ লাখ টাকার মতো চাঁদা দাবি করেছে।’ 

এমন পরিস্থিতিতে পাঁচটি ওয়ার্ডের বাসা-বাড়ির জমে থাকা ময়লা নিয়ে ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা।  

স্থানীয় একটি বাড়ির কেয়ারটেকার বলেন, ‘ময়লা নিতে এক–দুদিন লেগে যাচ্ছে। আজকে নিলে কালকে নিচ্ছে না। কালকে নিলে পড়শু নিতেছে না।’  

একজন পরিচ্ছন্নতাকর্মী অভিযোগ করে বলেন, ‘ময়লা এসটিএসে ফেলতে দিচ্ছে না। ওরা ময়লার গাড়ি রেখে দেয়।’ 

এই ঘটনায় যেই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ময়লা–আবর্জনা পরিষ্কারের ব্যাপারে বা এসটিএসে নিয়ে–আসার ব্যাপারে যদি কোনো অনিয়ম বা অন্যায় হয়, এটা আমরা সরকারের পক্ষ থেকে বরদাশত করব না। এতে যারাই জড়িত থাকুক– সেটা আমাদের দলের হোক বা অন্য কেউ হোক। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে বাড্ডা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল...
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশের সহায়তা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য...
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় দিয়ে গলায় ফাঁস নিয়ে জসিম সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার...
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুম বা এনফোর্সড...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্জ্য থেকে এইডস, হেপাটাইটিসের মতো অতি সংক্রমণ ক্ষমতার জীবাণু ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসায় ব্যবহৃত সুঁই-গজ-তুলাসহ বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীন কর্তৃপক্ষ।...
চলতি মাসের শুরুতেই ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে পাঠানো একটি ভুল ই-মেইল পুরো কূটনৈতিক পাড়ায় তোলপাড় ফেলে দেয়। এতে বলা হয়, দিল্লির রাষ্ট্রপতি ভবনে হতে যাওয়া চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি বাতিল করা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর