মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে বিএনপির নেতাসহ আটক ২৪

আপডেট : ২৭ মে ২০২৫, ০৬:৫৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে বিএনপির দুই নেতাসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার ভোররাতে পদ্মায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লে. কমান্ডার হারুন অর রশিদ।  

আটককৃতদের মধ্যে দুইজন উপজেলা বিএনপির নেতা রয়েছে। এদের মধ্যে একজন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু বলে জানা গেছে।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, অবৈধ বালু উত্তোলনে বিএনপির কেউ জড়িত নয়। ২৪ জনকে আটকের বিষয়টি শুনেছি। অবৈধ কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

হরিরামপুর থানা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার আশরাফ বলেন, পদ্মায় ধূলসুরা ও ইবরাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। আজ ভোররাতে পদ্মায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্ট গার্ড ।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, আটককৃত ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হবে। আজ দুপরের পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর