সাবেক এমপি মমতাজ ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে 

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:২২ পিএম

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়েরকৃত পৃথক দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আইভি আক্তার মমতাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২২ মে সিংগাইর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসাথে হরিরামপুর থানার একটি নাশকতা মামলায় আরও দুইদিনের রিমান্ড দেন সিনিয়র ম্যাজিস্ট্রেট আইভি আক্তার।

সিংগাইর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেসব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’

এদিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান জানান, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধানে রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতাল চলাকালে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকায় এক প্রতিবাদী মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক যুগ পর ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে হরিরামপুর উপজেলার এক রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় মমতাজ বেগম অন্যতম আসামি।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর