দৌলতপুরে যমুনার শাখা নদীতে গোসলে নেমে নারী–শিশুসহ নিখোঁজ ৩

আপডেট : ১২ জুন ২০২৫, ০২:২১ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনার শাখা নদীতে গোসল করতে গিয়ে পৃথক স্থানে এক নারীসহ দুই শিশু নিখোঁজ হওয়ার একদিন পাড় হলেও তাদের খোঁজ মেলেনি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে শিবালয় উপজেলার আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

নিখোঁজ তিনজন হলেন দৌলতপুর উপজেলার বাঁচামারা পূর্ব পাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের মেয়ে বর্ষা আক্তার (১৮), একই গ্রামের মো. রহিজ বেপারির মেয়ে লামিয়া আক্তার (১১) এবং জিয়নপুর ইউনিয়নের বরটিয়া গ্রামের আব্দুস সালামের মেয়ে তায়েবা (১২)।

দৌলতপুর থানা–পুলিশ এবং আরিচা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যমুনা নদীতে পানি বাড়ায় শাখা নদীতে পানির প্রচুর স্রোত। বুধবার দুপর ২টার দিকে বাঁচামারা গ্রামে যমুনার শাখা নদীতে গোসল করতে গিয়ে বর্ষা আক্তার ও লামিয়া আক্তার পানিতে ডুবে নিখোঁজ হয়। 

এদিকে, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বন্যা ঘাট এলাকায় যমুনার আরেকটি শাখা নদীতে গোসল করতে গিয়ে তায়েবা নিখোঁজ হয়।

খবর পেয়ে বুধবার বিকেলে আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুটি ইউনিট নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ শুরু করে। পরে রাত ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ করে। 

এরপর আজ বৃহস্পতিবার সকাল ১০টা দিকে পুর্নরায় উদ্ধার অভিযান শুরু করে আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আরিচা ফায়ার সার্ভিসের ওয়ার-হাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলেন, বুধবার বিকেলে নিখোঁজের খবর পেয়ে চারজন ডুবুরি সদস্য সেখানে উদ্ধার কাজ পরিচালনা করে। রাত হয়ে যাওয়ায় অভিযান বন্ধ রাখা হয়। পরে আজ থেকে ফের অভিযান শুরু হয়েছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, বুধবার নিখোঁজের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আজও পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর