শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন 

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

গাজীপুরের নুহাশপল্লীতে নানান আয়োজনে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নিজ হাতে গড়া নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন।

প্রতিবারের মতো এবারও শনিবার বেলা ১১টার দিকে তাঁর পরিবারের সদস্য, ভক্ত, কবি-লেখক ও নাট্যজনেরা ফুল হাতে নুহাশপল্লীর লিচুতলায় শ্রদ্ধা জানাতে ভিড় করেন। হুমায়ূন আহমেদের পাঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।

নুহাশপল্লী ঘুরে দেখা গেছে, সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিত হুমায়ূন ও নিষাদ হুমায়ূন কবর জিয়ারত করেন। এ সময় শুভানুধ্যায়ী ও ভক্তরাও উপস্থিত ছিলেন। হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

হুমায়ূন আহমেদের লেখালেখি ও স্বপ্ন নিয়ে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন কথা বলেন । শাওন বলেন, ‘খুব শিগগিরই পেঙ্গুইন পাবলিকেশনস থেকে আমরা হুমায়ূন আহমেদের বই প্রকাশ দেখতে পারব। বিভিন্ন ভাষায় হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস অনুবাদ হচ্ছে। এটি আমার কাছে খুব বড় মনে হয়। তাঁর লেখাগুলো বিশ্বে ছড়িয়ে যাক।’

লেখকের প্রিয় চরিত্র হিমু ও রূপার অনুকরণে যথাক্রমে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

ভক্তরা বলেন, ‘হুমায়ূন আহমেদ ৫০ বছর ধরে বাঙালি পাঠক সমাজকে আনন্দ দিয়েছেন। বাংলা ভাষা যত দিন থাকবে, তত দিন তাঁর সাহিত্য পাঠ করা হবে। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হুমায়ূন আহমেদ পঠিত হবে।’

হুমায়ূন আহমেদের বেশিরভাগ বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ‘১৩ বছর পরও হুমায়ূন আহমেদ সমান জনপ্রিয়, ২১শে বই মেলায় প্যাভিলিয়নে তা দেখা যায়। এছাড়া তাঁর চলচ্চিত্র, নাটক, গান রয়েছে। আমি মনে করি, হুমায়ূন আহমেদের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন হোক। শুধু হুমায়ূন আহমেদ নন, যারা লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন করা উচিত। তাহলে আমার সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার ও নাট্যকার হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর