উত্তরায় বিমান বিধ্বস্ত: অবশেষে মৃত্যুর কাছে হার মানল মাকিন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী মাকিন (১৪) মারা গেছে। ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল সে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শিক্ষার্থী মাকিন গাজীপুর সদরের কোনাপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। মাকিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার সময় সে ক্লাসে উপস্থিত ছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান রহমান। তিনি জানান, মাকিনের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ ছিল এবং চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

এর আগে একই দিন সকালে একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের চতুর্থ শ্রেণির আরেক শিক্ষার্থী আয়মান (১০)। আয়মান শরীয়তপুর জেলার বাসুদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

গত ২১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলসহ আশপাশে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক আগুনে দগ্ধ হন। এ ঘটনা এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫ জন এবং ঢাকা বার্ন ইউনিটে একজনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (শুক্রবার সকাল ১০টা) তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫১ জন।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর