গাজীপুরে নৌকাডুবিতে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিন বন্ধু নিখোঁজের ঘটনায় অবশেষে মেহেদী নামে আর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মেহেদী হাসান উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে। এর আগে গত শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে  এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান পাঁচ বন্ধু। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তাদের বহনকারী নৌকাটি তীব্র বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এ সময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। পরেরদিন শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে দুপুরে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। এরপর সন্ধ্যায় ডুবুরিরা নিখোঁজ শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে। আজ রোববার সকালে উদ্ধার করা হয় মেহেদী হাসানের মরদেহ।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, রোববার সকালে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রফিকুল ইসলাম ও শিমুল হোসেন নামে অপর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর