গাজীপুরে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সুরিরচালা এলাকার বাসিন্দা। এ ঘটনায় একই এলাকার শিমুল ও মজনু মিয়া নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সুরিরচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান পাঁচ বন্ধু। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে তাঁদের বহনকারী নৌকা তীব্র বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মজনু ও শিমুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ স্কুলছাত্রের মধ্যে রফিকুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর