এক মণ দুধে ধুয়ে ‘পবিত্র করা হলো’ বিএনপি কার্যালয়! 

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

রাজনীতির মাঠে যখন উত্তেজনা তুঙ্গে, তখন গাজীপুরের কালিয়াকৈরে চালানো হলো এক অভিনব ‘শুদ্ধি অভিযান’। রাজনৈতিক বিশ্বাসের ‘অপবিত্রতা’ দূর করতে এক মণ তরল দুধে ধুয়ে দেওয়া হলো কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয়!  সামাজিক মাধ্যমে এই ঘটনা এখন ভাইরাল। চলছে আলোচনা–সমালোচনা।

গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিএনপি কার্যালয়ে দুধ ঢেলে পরিষ্কার করা হয়। বাদ যায়নি অফিস চত্বরও। ভিডিও ধারণ করে মুহূর্তেই তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একাংশ (ইশরাকপন্থী) আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। তারা বলছেন, এটা শুধুই ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’ নয়, এটা ছিল গণঅভ্যুত্থানের চেতনাকে অপমান করার শামিল।

এই ঘটনার প্রতিবাদে ‘ফ্যাসিবাদের দোসরদের প্রবেশে কলুষিত’ কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে দুধ দিয়ে ধুয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাত্রদল ও যুবদলের কর্মীরা বক্তৃতা দিচ্ছেন আর দুধ ভর্তি বালতিতে করে কার্যালয়ের বারান্দা ও প্রবেশপথ ধুয়ে দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই প্রতীকী কর্মসূচি। আওয়ামী লীগের এজেন্টরা পার্টি অফিসে ঢুকে যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই এক মণ দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করেছি। এটাই ছিল আমাদের বার্তা— এই অফিস আর কখনো ফ্যাসিবাদের আস্তানা হতে পারে না।’ 

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিএনপি একটি আদর্শিক দল। গণঅভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতির দিনে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় কার্যালয় হলো আমাদের সংগ্রামের প্রাণকেন্দ্র, এটি রক্ষা করা যেমন দায়িত্ব, তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন। আমি তরুণদের উদ্দীপনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই, তবে সবকিছু যেন দলীয় শৃঙ্খলার মধ্যে থেকেই হয়। বিএনপি কখনোই ফ্যাসিবাদের দোসরদের স্থান দেবে না।’ 

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর