মাইলস্টোন ট্র্যাজেডি

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন শিক্ষার্থী-শিক্ষিকা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৪:১৫ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও দুইজনকে ছাড়পত্র দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা হলেন-শিক্ষার্থী নূরী জান্নাত ইউশা (১১) ও শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন (৩০)।

আজ রোববার বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। 

তিনি বলেন, আজ জাতীয় বার্ন ইউনিট থেকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নুরী জান্নাত ইউশা ও শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নুরী জান্নাত ইউশা শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের ১৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ২২ জুলাই থেকে তারা আমাদের এখানে ভর্তি ছিলেন।

ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, এখন পর্যন্ত মোট ১৪ জন আহতরা ছাড়পত্র পেয়েছেন। তবে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪ জন, যার মধ্যে একজন আইসিইউতে আছেন। এছাড়া আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন এর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নুরী জান্নাতে ইউশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায়। এদিকে, শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। তার বাসা উত্তরার দক্ষিণ খান থানা এলাকায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর