নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘণ্টা পর উদ্ধার, নারী আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এদিন দুপুর ২টার দিকে নরসিংদী শহরের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। ফাতেমা বেগমের বাড়ি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকায়। 

ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্টনরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক দিন বয়সী নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চুরি হওয়ার ১২ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করা হয়। ছবি: ইনডিপেনডেন্টওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর