রিকশাচালক আজিজুরকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি বলে দাবি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, আজিজুরকে পেনাল কোডের একটি নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

আজ রোববার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

ডিএমপির বিবৃতিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।’

ডিএমপি দাবি করছে, ‘প্রকৃতপক্ষে মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।’

এই বিষয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে ডিএমপির বিবৃতিতে। 

এদিকে, গতকাল শনিবার আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে গত বছরের জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। আর আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর