গায়ে পানির ছিটার জেরে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে মোজাম্মেল (২০) নামে কাপড়ের দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরতলীর হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে হত্যা করা হয় তাকে। 

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাঁড়িয়ে ছিলেন। এসময় কাউছার ও রাকিব নামে তার দুই বন্ধু দোকান কর্মচারী দা দিয়ে ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘নিহত মোজাম্মেলসহ কাউছার ও রাকিব শহরের একটি মার্কেটের পাশাপাশি কাপড়ের কাপড়ের দোকানের কর্মচারী। হাজীপুরে তারা একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রাতে খাবার পর একে অপরের গায়ে খাবার পানি ছিটানোকে কেন্দ্র করে বিরোধ হয়। এ নিয়ে সকালে দুই বন্ধু মোজাম্মেলকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’ 

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর