জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকসু নির্বাচনের ভোট গণনা চলেছে বৃহস্পতিবার দিনগত রাতে। আজ শুক্রবার সকালেও তা অব্যাহত রয়েছে।

জানা গেছে, জাকসু নির্বাচন কর্মকর্তা ও চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে সিনেট ভবনে যান। দায়িত্ব পালনকালে সকাল ৯টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, ‘শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে সোয়া ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার আগেই তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলেছে সারা রাত। আজ শুক্রবার সকালেও তা অব্যাহত রয়েছে। অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ আর বর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া এ ভোটের ফল আসতে আসতে বিকেল হয়ে যেতে পারে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ২১টি হলের মধ্যে ১১টির ফল এসেছে।

রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর