কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব: আদাবরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে মোহাম্মদ রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিপন রাজু গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার ভোরে আদাবরের ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে প্রতিদ্বন্দ্বী বেলচা মনির গ্রুপের সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

তিনি আরও জানান, নিহত রিপনের বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুটি মামলা রয়েছে। মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

স্থানীয়রা জানান, নিহত রিপন রাজু ওরফে ভাইগ্না রাজু গ্রুপের প্রধান রাজুর ভাই। কিছুদিন আগে রাজুকে আদাবর ১০ নম্বর এলাকায় প্রতিদ্বন্দ্বী আয়েশা গ্রুপ কুপিয়ে গুরুতর আহত করেছিল।

এলাকাবাসীর অভিযোগ, কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ার কারাগারে থাকায় তার ঘনিষ্ঠ সহযোগী বেলচা মনির এলাকায় আধিপত্য বিস্তার করে। মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণও তার হাতে রয়েছে।

তবে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘আমার এলাকায় এই ধরনের কোনো ঘটনার খবর জানা নেই। এছাড়া আদাবর ১০ নম্বর এলাকায় কোনো বস্তিও নেই।’

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর