জবির জুবায়েদ হত্যা: রাজনৈতিক উদ্দেশ্য দেখছে ছাত্রদল

পুরান ঢাকার বংশালে ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা, পরিকল্পিত বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ ঘটনায় টিউশন ছাত্রী ও তার পরিবারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

রোববার পুরান ঢাকার বংশালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি। তিনি দাবি করেছেন, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। সহপাঠীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে, তথ্য–প্রমাণের ভিত্তিতে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় জুবায়েদের টিউশন ছাত্রী ও তার পরিবারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে জানা যায়, মরদেহটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের। ওই ভবনের একটি বাসায় টিউশন করাতেন তিনি।

নিহত জুবায়েদ রহমান। ফাইল ছবি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার পর দুই ব্যক্তি ভবনটি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সহপাঠীরা। জুবায়েদ হত্যার প্রতিবাদে ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মনে করছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে ওকে হত্যা করা হয়েছে। আর ছুরিকাঘাতটা যে করা হয়েছে, সেটা ছিল পেশাদার খুনির মতো। কারণ আঘাতটা যদি এলোমেলো হতো, তাহলে হয়তো সে মারা যেত না।’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, ‘সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাই এসেছেন। আমরা কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি। আশা করি, যারা এই ঘটনার জন্য দায়ী তারা দ্রুত সনাক্ত হবে এবং আইনের আওতায় আসবে।’

এরই মধ্যে জুবায়েদের টিউশন ছাত্রী ও তার পরিবারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন তথ্য–প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হবে। এরপর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আগাবো। পুলিশ ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে।’

জুবায়েদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বংশাল এলাকা। তাঁতিবাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ সেশনের ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আজম খান স্বাক্ষরিত এক...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর