৫ আগস্টের পর শুধু ঢাকাতেই ছাত্রদলের ৪ জনকে হত্যা: নাছির উদ্দীন

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম

গত বছরের ৫ আগস্টের পর শুধু ঢাকাতেই ছাত্রদলের ৪ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

নাছির বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকাতেই ছাত্রদলের ৪ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে, জুবায়ের হত্যা নিছক কোনো দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখার জন্য।’

রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে জানা যায়, মরদেহটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশন পড়াতেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার পর দুই ব্যক্তি ভবনটি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সহপাঠীরা। জুবায়েদ হত্যার প্রতিবাদে ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

রাতে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে ওকে হত্যা করা হয়েছে। আর ছুরিকাঘাতটা যে করা হয়েছে, সেটা ছিল পেশাদার খুনির মতো। কারণ আঘাতটা যদি এলোমেলো হতো, তাহলে হয়তো সে মারা যেত না।’

জুবায়েদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বংশাল এলাকা। তাঁতিবাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ সেশনের ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
নরসিংদীর মাধবদীতে বাড়িতে ঢুকে মো. শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তিকে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন অন্তত সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক। এর আগে...
নতুন বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, গণতন্ত্র,...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর