জুবায়েদ হত্যা: আসামি গ্রেপ্তার না হলে ক্লাসে ‘ফিরবেন না’ জবি শিক্ষকরা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুবায়ের জানাজায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইস উদ্দিন।

অধ্যাপক রইস উদ্দিন বলেন, ‘আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। প্রয়োজনে ঢাকা ব্লকেড করা হবে।’

এ সময় বংশাল থানার ওসির অপসারণেরও দাবি জানান তিনি।

এর আগে দুপুরে জুবায়েদ রহমানের মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ কুমিল্লার হোমনায় নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জুবায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাত্রদলের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। রাতে মরদেহ রাখা হয়েছিল মিটফোর্ড হাসপাতালের হিমঘরে।

জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করা হবে এবং শুধু শোকর‍্যালি আয়োজন করা হবে।

রোববার সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে জুবায়েদ নিখোঁজ হন। যে ভবন থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে, সেখানেই তিনি এক ছাত্রীকে পড়াতেন।

জুবায়েদ ছিলেন কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আজম খান স্বাক্ষরিত এক...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর