সহপাঠীকে ধর্ষণের হুমকির অভিযোগে বুয়েট ছাত্র কারাগারে 

স্ক্রিনশটগুলো যাচাই করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, শ্রীশান্তর বিরুদ্ধে সকল অভিযোগ খতিতে দেখা হচ্ছে। তদন্ত করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

সহপাঠীকে ধর্ষণের হুমকির অভিযোগ, বুয়েট ছাত্র কারাগারে সহপাঠীকে ধর্ষণের হুমকি ও নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার  সকালে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় তাকে আদালতে তোলা হলে এই আদেশ দেওয়া হয়।

সহপাঠীকে ধর্ষণের হুমকির অভিযোগে মঙ্গলবার রাতে শ্রীশান্ত রায়ের বহিষ্কার চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। দাবির মুখে অভিযুক্ত শ্রীশান্তকে সাময়িক বরখাস্ত করে বুয়েট। পরে তার বিরুদ্ধে চকবাজার থানায় বুয়েট কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ রাত ৪টার দিকে শ্রীশান্তকে আটক করে। 

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেড-ইট ব্যবহার করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন শ্রীশান্ত রায়। পাশাপাশি মুসলিম নারীদের পোশাক নিয়েও নানা প্ল্যাটফর্মে বাজে মন্তব্য করতে তিনি।

স্ক্রিনশটগুলো যাচাই করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, শ্রীশান্তর বিরুদ্ধে সকল অভিযোগ খতিতে দেখা হচ্ছে। তদন্ত করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও নয়ন নামে দুই যুবকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা...
শেরপুরে শ্রীবরদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায়...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের আপসনামা আদালতে দাখিল করা হয়েছে। তবে এটি আদালত আমলে নেননি বলে জানিয়েছেন...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর