ফরিদপুরে ২ নৈশপ্রহরীকে কুপিয়ে জখমের পর স্বর্ণের দোকানে লুট 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম

ফরিদপুর শহরতলীর বাইতুল আমান বাজারে স্বর্ণের দোকানের তালা কেটে ও দুই নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করে মালামাল লুট করা হয়েছে। আহত দুজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

আজ বৃহস্পতিবার ভোরর মেঘলা জুয়েলার্সে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. ফইজুদ্দিন ও রহিম শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক জন দুস্কৃতিকারী স্বর্ণের দোকানের তালা কেটে মালামাল লুট করে। পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এ সময় বাজারের নৈশপ্রহরী মেঘনা জুয়েলার্সের সামনে গেলে দুইজন তাকে ধাওয়া দিয়ে কুপিয়ে জখম করে। সেসময় অরেকজন নৈশপ্রহরীকে সামনে পেয়ে তাকেও জখম করে। পরে দুর্বৃত্তরা স্বর্ণের দোকানের একটি স্টিলের কেবিনেট ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।

পরে সকাল ১০ টার দিক কেবিনেট টি ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় রাস্তার পাশ থেকে ভাঙাচোরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।   

মেঘলা জুয়েলার্সের মালিক দিলীপ কুমার রায় জানান, ভোর সাড়ে ৪টার দিকে তিনি খবর পান যে তার দোকানে ডাকাতি হয়েছে এবং বাজারের দুই নৈশপ্রহরী আহত হয়েছেন। দোকানের তালাগুলো কেটে আলমারি নিয়ে গেছে। তিনি সিন্দুক ও আলমারিতে স্বর্ণালঙ্কার রেখেছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, কিছু দুস্কৃতিকারী বায়তুল আমান বাজারে স্বর্ণের দোকানের তালা কেটে একটি স্টিল কেবিনেট নিয়ে গেছে। এসময় বাজারের ‍দুই নৈশপ্রহরীকে জখম করে। কেবিনেটের মধ্যে অল্প কিছু টাকা, রুপা ও হিসাবের খাতাপত্র ছিল। এ বিষয়ে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার বিএফআইইউ-এর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক...
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বেলা পৌনে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর