নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ

লাজফার্মার পক্ষ থেকে দাবি করা হয় হয়, তাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছেন। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে। 

 

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। রোববার বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই ওইদিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাজারে ভেজাল ও অনিয়মিত ওষুধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন।

এদিকে জরিমানা করা হলে লাজফার্মার পক্ষ থেকে দাবি করা হয় হয়, তাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছেন। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ঔষধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।’

এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করে বলে জানান আসাদুজ্জামান রোমেল। 

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর