মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা

স্বামীর সঙ্গে ঝালকাঠিতে পালান আয়েশা, মুখে পোড়া দাগের তথ্যে শুরু হয় তদন্ত 

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বীকেও। তবে হত্যার মোটিভ কী তা আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বীকেও। তবে হত্যার মোটিভ কী তা আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার মোহাম্মদপুর মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর সন্দেহের তীর যায় পাঁচ দিন আগে ওই বাসায় কাজে আসা গৃহকর্মী আয়েশাকে। সিসি ফুটেজে দেখা যায়, জোড়া খুনের পর তিনি স্কুল ড্রেস পরে ওই বাসায় থেকে আয়েশা বের হয়ে যাচ্ছেন।

পুলিশ বলছে, আয়েশাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা-পুলিশ। সিসিটিভি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যায় পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে– এমন তথ্যে শুরু হয় তদন্ত।

ঢাকা মেট্রপলিটন (ডিএমপি) পুলিশের তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা জানান, বুধবার ঝালকাঠির নলছিটি আয়েশার দাদা শ্বশুরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বীকে হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। আয়েশাকে পালাতে সহায়তা করেন স্বামী রাব্বী। 

জোড়া খুনের ৬ মাস আগে মোহাম্মদপুরের বছিলার একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ।

এডিসি জুয়েল রানা বলেন, কেন এমন নৃশংসতা, হত্যার কারণ কী, এমন প্রশ্নে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে এই জোড়া খুনের রহস্য জানা যাবে।

মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুলপড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া...
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর