টানা তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন আওয়ার্ড পেলেন তালাশের নাজমুল সাঈদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

অভিবাসন খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য টানা তৃতীয়বারের মতো ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া আওয়ার্ড’ পেলেন ইনডিপেনডেন্ট টে‌লি‌ভিশ‌নের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে ব্র্যাক মিডিয়া আওয়ার্ড পান নাজমুল সাঈদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর মাইকেল মিলার।

তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদের করা ‘শিক্ষার নামে মানব পাচার’ প্রতিবেদনটি অনুসন্ধান ক্যাটাগরিতে সেরা হয়।

আওয়ার্ড অনুষ্ঠানে বক্তরা বলেন, নানা উদ্যোগ নেবার পরও মানবপাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন কৌশলে প্রতারণা করে যাচ্ছে দালাল ও মধ্যস্বত্বভোগীরা। প্রতারণা কমাতে সরকারের পাশাপাশি বিদেশ গামীদের আরও সচেতন আহ্বান জানানো হয়। 

এর আগে ২০২৩ ও ২০২৪ সালে ব্র্যাক মিডিয়া আওয়ার্ড পান নাজমুল সাঈদ। ছবি: সৌজন্য

এ সময় প‌ত্রিকা, টে‌লি‌ভিশন ও অনলাই‌ন ক্যাটাগ‌রি‌তে আ‌রও ১৫ জন‌ সাংবা‌দিক‌কে অ‌ভিবাসী খা‌তে অবদান রাখার জন‌্য পুরস্কৃত করা হয়।

টানা তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড জেতা নাজমুল সাঈদ কাজের স্বীকৃতি হিসেবে প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮, আহ্ছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ ও ২০২৪ পান।  এছাড়া বেস্ট আরবান রিপোর্টিং-২০২৪ ও ২০২৫ পেয়েছেন তিনি।

ছাত্র অবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সাথে যুক্ত হন নাজমুল সাঈদ ৷ উচ্চশিক্ষার পাশাপাশি যুক্ত থাকেন সাংবাদিকতায়। কাজের ধারাবাহিকতায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশনের পর বর্তমানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।  

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর