ওসমান হাদির মৃত্যু: শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকশ প্রতিবাদী মানুষ শাহবাগ মোড়ে অবস্থান নেন।

বিক্ষোভের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাতেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে ওসমান হাদীর মৃত্যুর খবরে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর বাসায় ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে নগরীর ২ নং গেট থেকে একটি মিছিল গিয়ে প্রথমে বাসার সামনে একটি মোটর সাইকেলে আগুন দেয় এবং পরে ভেতরে বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, অর্থাৎ শুক্রবার রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার মূল হোতা হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখকে চিহ্নিত করেছে। তাঁরা বর্তমানে পলাতক থাকলেও তাঁদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর