২১ বছরে প্রথম ভোট জকসুতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসু ও হল সংসদ নির্বাচন আজ। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে শুরু হওয়া এ ভোট চলবে বেলা ৩টা পর্যন্ত। 

নির্বাচনে ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। অন্যদিকে হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা।

ফাইল ছবিভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনে হবে ভোটগণনা। গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। দিনজুড়ে ক্যাম্পাসের নিরাপত্তায় থাকছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন। 

তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসির শতাধিক পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের অবস্থান নেন তারা। এসময় তিন দফা দাবিতে...
কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮টি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না কোনো শিক্ষার্থী। এসব কলেজের চারটি থেকে রেজিস্ট্রেশনই করেননি কেউ। বাকি চারটি কলেজে রেজিস্ট্রেশন করেও ৩৫ জন শিক্ষার্থী...
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা। শুক্রবার মোংলা  উপজেলা...
বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৩৫ ও ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...

এলাকার খবর