অধ্যক্ষের পদত্যাগ দাবি

মধ্যরাতে সড়কে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে কলেজের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়।

তবুও থামেনি শিক্ষার্থীদের বিক্ষোভ, তারা মধ্যরাতে সড়কে নেমে আসেন।   

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যায়।

এসময় পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। এতে আহত হয়েছেন দুই শিক্ষার্থী। 

মধ্যরাতে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শতাধিক শিক্ষার্থী। অধ্যক্ষ মেহেরুন্নেছার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল ইস্যুতে ২ শিক্ষার্থীকে হুমকি, এবং আবাসিক ভবন সাবলেট দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের।

অধ্যক্ষ ও তার সাথের সবাইকে অবাঞ্ছিত ঘোষণাসহ ৪ দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। 

পরে সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো– ক্যাম্পাসে সরকারি পরীক্ষা বন্ধ রাখা, পুলিশি হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্লাস-পরীক্ষা বন্ধ এবং অধ্যক্ষের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। 

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন মোবাইলফোনে জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে পুলিশের নারী সদস্যরা উদ্ধার করেন। কোনো শিক্ষার্থীর ওপর পুলিশ হামলা চালায়নি বলে জানান তিনি।

 

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও দুদকের কমিশনাররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা...
পলাতক ফ্যাসিস্টরা পোশাক শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে...
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকোটের নাম প্রস্তাব করার কথা...
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম মো. তিতাস শেখ...
ফারজানা আফরোজ নামের এক নারীর জাতীয় নাগরিক পার্ট–এনসিপিতে যোগ দেওয়ার খবরের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ার বিষয়ে নতুন তথ্য সামনে এনেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা...
ইউরোপজুড়ে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ২৫টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এতে আয়ারল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ইতালি,...
লোডিং...
```html ```

এলাকার খবর