আজ রাজধানীর ৩ মোড় অবরোধ করবেন শিক্ষার্থীরা 

সরকার সাত কলেজের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না জানানোয় বৃহস্পতিবার রাজধানীর তিনটি পয়েন্টে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

সরকার সাত কলেজের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না জানানোয় বৃহস্পতিবার রাজধানীর তিনটি পয়েন্টে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র নেতা ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী নাঈম হাওলাদার জানান, রাজধানীর সাইন্সল্যাব, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড় অবরোধ করা হবে।

তিনি বলেন, ‘পতিত সরকার সাত কলেজকে অধিভুক্ত করে। এটা ছিল ফ্যাসিস্ট সরকারের হঠকারী সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে।’

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। রাজধানী ৪ পয়েন্টে অবরোধ করা হয়েছে বুধবার। আমরা দ্রুত অধ্যাদেশ চাই। তারা আরও বলেন, আমরাও জনদুর্ভোগ করতে চাই না। বুধবারের চারটি পয়েন্ট অবরোধ সফল হয়েছে।

ব্রিফিংয়ে বৃহস্পতিবারের কর্মসূচি সম্পর্কে বলা হয়, সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না থাকায় রাজধানীর তিনটি পয়েন্টে ব্লকেড থাকবে। এগুলো হলো– সাইন্সল্যাব মোড়, তাঁতীবাজারমোড় ও টেকনিক্যাল মোড়।

প্রসঙ্গত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ওইসব এলাকার যান চলাচল। বুধবার দুপুরে প্রায় একই সময়ে এসব অবরোধ শুরু হলে ব্যাপক ভোগান্তিতে পড়ে নগরবাসী। এছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট মোড় অবরোধেও ভোগান্তি হয়।

সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। মঙ্গলবার বিকেলে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর