রাজধানীর কয়েকটি মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কয়েকটি মোড়ে অবরোধ শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পিতবার দুপুর ১টার দিকে এই অবরোধ শুরু হলে সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কয়েকটি মোড়ে অবরোধ শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পিতবার দুপুর ১টার দিকে এই অবরোধ শুরু হলে সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

সায়েন্সল্যাব মোড়, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে অবরোধের খবর পাওয়া গেছে। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক দিয়ে যাতায়াতকারীরা।

এরআগে বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সরকার সাত কলেজের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না জানানোয় বৃহস্পতিবার রাজধানীর তিনটি পয়েন্টে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র নেতা ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী নাঈম হাওলাদার জানান, রাজধানীর সাইন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড় অবরোধ করা হবে। পতিত সরকার সাত কলেজকে অধিভুক্ত করে। এটা ছিল ফ্যাসিস্ট সরকারের হঠকারী সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। রাজধানী ৪ পয়েন্টে অবরোধ করা হয়েছে বুধবার। আমরা দ্রুত অধ্যাদেশ চাই। তারা আরও বলেন, আমরাও জনদুর্ভোগ করতে চাই না। বুধবারের চারটি পয়েন্ট অবরোধ সফল হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ওইসব এলাকার যান চলাচল। বুধবার দুপুরে প্রায় একই সময়ে এসব অবরোধ শুরু হলে ব্যাপক ভোগান্তিতে পড়ে নগরবাসী। এছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট মোড় অবরোধেও ভোগান্তি হয়।

সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন মধ্যরাতে রাজধানীর ৬টি প্রেস পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার রাত ১২টার পর প্রেস পরিদর্শন শুরু করেন।
দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা ও বাস ডাম্পিংয়ের অভিযোগে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই সড়কে নামেন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর