টিএএসএলএলসি-এর আনুষ্ঠানিক নিবন্ধনের মাইলফলক অর্জন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

‘টিচার্স একাডেমিক সোসাইটি ফর ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, অ্যান্ড কালচার’ (টিএএসএলএলসি) নিবন্ধিত একাডেমিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিএএসএলএলসি শিক্ষাবিদ, গবেষক ও পণ্ডিতদের একটি জোট, যারা যুগান্তকারী গবেষণা, শিক্ষাদান পদ্ধতির উদ্ভাবন এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ প্রসারে নিবেদিত। টিএএসএলএলসি এমন পাণ্ডিত্যপূর্ণ চর্চাকে উৎসাহিত করে, যা একই সঙ্গে সমালোচনামূলক অথচ গঠনমূলক, কঠোর মানসম্পন্ন অথচ সহজবোধ্য এবং সামাজিকভাবে দায়িত্বশীল।

‘জ্ঞান ভাগ করে নিলে তা আরও বিকশিত হয়’—এই মূল বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত টিএএসএলএলসি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং পণ্ডিতদের একত্রিত করে।

গত এক বছরে সংগঠনটি ‘ওয়ার্ডস্মিথ’ (Wordsmith), ‘একাডেমিক আড্ডা’ (Academic Adda), ‘রিসার্চ আড্ডা’ (Research Adda), ‘ইনটেলেক্ট ওডিসি’ (Intellect Odyssey) এবং ‘মিট দ্য মেন্টর’ (Meet the Mentor)-এর মতো বিশেষ উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ওয়েবিনার ও গবেষণা কর্মশালার মাধ্যমে নিজেদের লক্ষ্যকে বাস্তবে রূপ দিয়েছে।

এসব কর্মসূচির মাধ্যমে ভাষাবিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়ন থেকে শুরু করে এনভায়রনমেন্টাল হিউম্যানিটিস (পরিবেশগত মানবিকবিদ্যা), কৃত্রিম বুদ্ধিমত্তা এবং একাডেমিক প্রকাশনার মতো সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

টিএএসএলএলসি সভাপতি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য একটি সুযোগ—কেন টিএএসএলএলসি গঠিত হয়েছে এবং এর গুরুত্ব কী, আমরা এখন পর্যন্ত কী অর্জন করেছি এবং ভবিষ্যতে আমরা কোথায় যেতে চাই, তা নিয়ে ভাবার। আমাদের লক্ষ্য কেবল আরও বেশি কর্মসূচি আয়োজন করা নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও সামাজিকভাবে সচেতন সম্প্রদায় গড়ে তোলা; যেখানে শিক্ষার্থীরা দ্বিধাহীনভাবে প্রশ্ন করতে পারবে, নতুন গবেষকরা দিকনির্দেশনা (মেন্টরশিপ) পাবেন এবং বাংলাদেশের পণ্ডিতরা বিশ্ব একাডেমিক সম্প্রদায়ের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত হতে পারবেন।”

বুদ্ধিবৃত্তিক আদান-প্রদানের পাশাপাশি, টিএএসএলএলসি তার সদস্যদের সামগ্রিক বিকাশ ও অন্তর্ভুক্তির বিষয়েও গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সংগঠনটি শিক্ষকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মতো বিশেষ কর্মসূচি পরিচালনা করে থাকে। আনুষ্ঠানিক নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, টিএএসএলএলসি এখন প্রাতিষ্ঠানিক ও জাতীয় সীমানার বাইরে নিজেদের পরিধি বিস্তারের দিকে নজর দিচ্ছে। ভবিষ্যতের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—গবেষণা সহযোগিতার সুযোগ বৃদ্ধি করা, একাডেমিক প্রকাশনা, ক্যারিয়ারের শুরুর পর্যায়ে থাকা গবেষকদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা, এবং এমন আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ের পরিবেশ গড়ে তোলা, যা স্থানীয় প্রেক্ষাপটের সাথে যুক্ত থেকে বিশ্বব্যাপী সম্পৃক্ততা বজায় রাখবে।

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)...
রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।
গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পরে মঙ্গলবার...
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সংঘাত...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর