কিশোরগঞ্জে পাম্প থেকে তেল নেওয়ার সময় লরিতে আগুন, দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে পেট্রল পাম্পে লরিতে তেল নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আগুন লাগার ঘটনায় অন্তত চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে পেট্রল পাম্প থেকে লরিতে তেল নেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। এতে অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে বাজিতপুরের সরার চর পেট্রল পাম্পে একটি গাড়িতে তেল নেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ড হয়।

দগ্ধরা হলেন– রাজিব (৩৫), হারুন (৪৫), রহমত উল্লাহ (৪০) ও রিয়াদ (৪০)। দগ্ধ অবস্থায় আজ সকালের দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 দগ্ধ রাজিবের ভগ্নিপতি শরীফ জানান, ভোর ৪টার দিকে আগুন লেগে তারা ৪ জন দগ্ধ হন। তিনি তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। দগ্ধদের মধ্যে রাজীব ও হারুনের অবস্থা আশঙ্কারজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে রাজিবকে শরীরে ৮০ শতাংশ দগ্ধ, হারুন ৬০ শতাংশ, রহমত উল্লাহ ১৫ শতাংশ এবং রিয়াদের শরীরে ১০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাজীব ও হারুনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদেরকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। অন্য দুজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে। 

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর