মাদারীপুরে ট্রাক উল্টে দুই মৌ-চাষী নিহত 

ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা হতে বরিশালগামী (ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৩-৯৬৫৩) চাষের মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মৌ চাষী মারা যায়।

 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ঢাকা–বরিশাল মহাসড়কে সোমবার ভোরে একটি মৌচাকের (কৃত্রিম মধু চাষ)  চাষের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলের ট্রাকের উপরে থাকা দুই মৌ চাষী নিহত হয়েছে।

নিহতরা হলো- জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আমজাদ হোসেনের ছেলে রানা হোসেন (২৭) ও একই থানার মুক্তার হোসেনের ছেলে লিখন আহমেদ (১৮)। ঘটনায় পর থেকে ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে‍ পুলিশ।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল- রশিদ বলেন, ‘আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা হতে বরিশালগামী (ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৩-৯৬৫৩) চাষের মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মৌ চাষী মারা যায়।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে সকালে সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ এবং ট্রাক উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।

 

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
লোডিং...

এলাকার খবর