জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের প্রোগ্রামার আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের চার দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তাঁর নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করা হয়। তাঁর সব ডিভাইস জব্দ করা হয়েছে।

মহানগর ডিবি প্রধান জানান, সেই প্রোগ্রামারের আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স আইডি থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি জিডিও করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর