নির্বাচনী আমেজে প্রায় ফাঁকা ঢাকা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

নির্বাচনী আমেজে রাজধানী ঢাকা। ফাঁকা হয়ে গেছে বেশির ভাগ সড়ক। চলাচলে স্বাচ্ছন্দ্য থাকলেও গণপরিবহন না পেয়ে অনেকেই বিড়ম্বনার অভিযোগ করেছেন। আবার দূরপাল্লার যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছেন বাসচালকেরা।

চেনা ঢাকার অচেনা রূপ। সাধারণত ঈদের সময় রাজধানীর বিভিন্ন সড়কে এমন ফাঁকা চেহারা দেখা গেলেও এবারের কারণ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেক মানুষ রাজধানী ছাড়ায় চিরচেনা যানজটের দেখা মেলেনি বিভিন্ন রাস্তায়। যানবাহনের চাপ না থাকায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। ফাঁকা ঢাকায় সহজ চলাচলে খুশি পথচারী ও অফিসগামীরা।

গণপরিবহন একেবারে নেই বললেই চলে রাজধানীর সড়কগুলোতে। এতে বিপাকে পড়ার কথাও জানিয়েছেন অনেকে।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও নিজ এলাকায় ভোট দিতে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে দিনভর ঘরমুখী মানুষের বাড়তি চাপ ছিল। অনেকেই জানাচ্ছেন নানা বিড়ম্বনার কথা। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও।

এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা এবং বুধবার রাত ১২টা থেকে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে রানু আক্তার (রুনা আক্তার নামেও পরিচিত) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছেন শিবিরের এক কর্মী। দুই সন্তানের জননী ওই নারী অভিযোগ করেন, তার স্বামী নূর মোহাম্মদ সুমন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর