জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোটকেন্দ্র দখল চেষ্টার অভিযোগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজধানীতে একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঢাকা-৬ আসনের অন্তর্গত বাংলাবাজারের এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র দখলের চেষ্টা করে দলটির কর্মী-সমর্থকরা।

এদিকে একই আসনের সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার সময় থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

অন্যদিকে মিরপুরের পল্লবীতে একটি ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই পোলিং এজেন্টকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাঁদের বিরুদ্ধে পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোটের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুজন এজেন্ট নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।

পরে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে তাঁদের দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অনিয়মের অভিযোগে একই কেন্দ্রের পোলিং অফিসার মোসা. সুমনা ইসলামকে নির্বাচনি দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর