মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৫, অস্ত্র ও ককটেল উদ্ধার 

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৫ জন আটক। উদ্ধার হয়েছে একটি অস্ত্র ও তাজা ককটেল।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর অভিযানে নামে সেনাবাহিনী। এই অভিযানে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে এ অভিযান চালানো হয়। মুন্সিগঞ্জ সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ পুলিশ সুত্রে এ খবর জানা গেছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘খবরটি শুনেছি। কিন্তু বিস্তারিত এখনো জানিনা। ওটা সেনাবাহিনী জানে।’

মুন্সীগঞ্জ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ‘নাহিদ নামে একজনকে গতকাল রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে গতকাল আটক নাহিদের বাসস্থান ও আশেপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয় 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সজীব দে জানান, ‘নাহিদের নামে মুন্সিগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর