তালাক দেওয়া স্ত্রীকে হত্যায় সাবেক স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত গৃহবধুকে হত্যার মূল আসামি মাসুদ রানাকে ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা কুড়িগ্রামের অনন্তপুর গ্রামের ওমর মুন্সীর ছেলে। 

র‌্যাব কর্মকর্তা শাহ আলম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সকালে জেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ির স্থানীয় আক্কাছ শিকদারের বসত বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর কর্মস্থলে যাওয়ার পথে আসামি মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী ভিকটিম রিশমা খাতুনকে (৩০) পুনরায় বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় ভিকটিমের সহকর্মীরা ডাক-চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ভিকটিমের সহকর্মী এবং আশপাশের লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে।  এক পর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মাসুদ রানাকে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ৪নং অনন্তপুর চর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় মমর উদ্দিনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর